ব্যক্তিগঠন, ইসলামি শিক্ষা ও সমাজ ব্যবস্হা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন এই স্লোগানকে সামনে রেখে ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
৯ অক্টোবর রবিবার সকাল ৯ ঘটিকায় জমিয়ত মিলনায়তন নুরুল হেরা কমপ্লেক্সে (৩য় তলা) খোয়াই মুখ হবিগঞ্জ শাখার সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজ ওয়াসিক বিল্লাহ হিব্বান ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী, বিশেষ অতিথিবৃন্দ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী সিদ্দিকুর রহমান, যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী, প্রধান বক্তা মুফতী এখলাছুর রহমান রিয়াদ, বিশেষ বক্তা হুযাইফা ইবনে ওমর
আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ হাফিজ মাওলানা মাহবুবুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক ডা. মাওলানা আব্দুল করিম আজহার, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান, যুব জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মামনুনুল হক হবিগঞ্জী, সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হাফিজ মাবরুরুল হক, মাওলানা হেলাল আহমদ নোমানী, হাফিজ মোতাহির আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ হামিদ আল মোমিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান আহমদ উসমানী, প্রচার সম্পাদক মুহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি মিসবাহুজ্জামান ইকবাল, বানিয়াচং উপজেলা সভাপতি হাফিজ শাহ আলম, সহ-সভাপতি মাওলানা জাবের আহমদ, হবিগঞ্জ সদর উপজেলা সাধারণ মুহাম্মদ জুনায়েদ আহমদ, বানিয়াচং উপজেলা সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দীন মাসরুর, বাহুবল উপজেলা সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান, নবীগঞ্জ উপজেলা সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
কাউন্সিলে উপস্থিত জেলার অধীনস্থ বিভিন্ন ইউনিটের কাউন্সিলরদের সম্মতিক্রমে মুহাম্মদ আশিকুর রহমানকে সভাপতি, মুহাম্মদ ইমরান আহমদ উসমানীকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান।
Leave a Reply