হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাহুবলের ফয়ছল নামের এক কলেজ ছাত্রকে হাত- পা বেধেঁ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা । ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সামনে এ মাবনবন্ধন অনুষ্ঠিত হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কলেজ ছাত্র সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে অংশ গ্রহণ করেন ন্যাপ হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী, হবিগঞ্জ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তাহমিনা গাজী, নাইমুল ইসলাম, তোফাজ্জল হোসেন, জুমেল, ফয়সল আহমেদ তুষার, নজরুল ইসলাম, সোহাগ, হ্নদয়, কিবরিয়া প্রমুখ । মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন বৃন্দাবন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। উল্লেখ, গত ৩০ অক্টোবর দিবাগত রাত ১০ টার দিকে বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের দ্বিমুড়া গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল হাইর কলেজ পড়ুয়া কন্যা মাহফুজা আক্তার লিজার সাথে দেখা করতে যায় ওই কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ফয়ছল। এসময় স্থানীয় লোকজন চোর আখ্যা দিয়ে তাকে আটকে রশি দিয়ে হাত পা বেধে রেখে পুলিশ ও ফয়ছলের স্বজনদের খবর দেন । খবর পেয়ে তার স্বজনরা ওই প্রবাসীর বাড়িতে যান। সেখানে পুলিশের উপস্থিতিতে প্রেম সংক্রান্ত বিষয় প্রকাশ পাওয়ায় উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে ফয়ছলকে লিখিত মুছলেকায় ছাড়িয়ে নেন। পরদিন কলেজ ছাত্র ফয়ছলকে তার স্বজনরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনার একদিন পর ১ নভেম্বর সকালে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয় । ২ নভেম্বর কুয়েত প্রবাসী আব্দুল হাইর স্ত্রী জাহানারা আক্তার লিপিকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করে বাহুবল থানায় মামলা দায়ের করেন কলেজ কলেজ ছাত্রের মা রাবিয়া খাতুন । এ প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মইন উদ্দিন এমরান ও সালেহ উদ্দিন নামের দুই আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে । পরদিন এজহারভুক্ত সকল আসামী আদালত থেকে জামিন লাভ করেন। এ মামলাটি তদন্ত করছেন বাহুবল মডেল থানার এসআই ফোয়াদ হাসান।নির্যাতিত ফয়সল চুনারুঘাট উপজেলার হাসেরগাঁও গ্রামের আহসান উল্ল্যার পুত্র।
Designed by: Sylhet Host BD
Leave a Reply