1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

আমরা যেন সর্বদা আপনাদের পাশে থেকে ভালো কাজ করতে পারি —— ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।

Reporter Name
  • বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি- বাংলাদেশ সম্প্রীতির দেশ, এদেশের সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না, আমরা
ঐক্যবদ্ধ থাকলে দেশের সামাজিক সম্প্রীতি কখনো নষ্ট হতে পারে না। আসন্ন
শারদ উৎসবের(দূর্গাপূঁজা) নিরাপত্তাসহ সকল ধরণের নিরাপত্তা সেবা দিতে
আমরা সর্বদা বদ্ধপরিকর, আইন কেউ হাতে তুলে নেবেন না, মনে রাখবেন আমরা
কেউই আইনের উর্দ্ধে নই। আইন-শৃংখলা রক্ষার প্রধান উপায় হলো সামাজিক
সম্প্রীতি, এতে কমিউনিটি পুলিশ, বিট পুলিশ, ধর্মীয় গুরুগণও দ্বায়িত পালন
করে থাকেন। ২১’ সালের ১৭মার্চের নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনাটি ছিল
অনাকাংখিত। পার্শ্ববর্তী গুড়া-ধর্মান্ধ লোকজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জন্ম দিন ও আন্তর্জাতিক শিশু দিবস উদযাপনের সুযোগে
হিন্দু গ্রাম নোয়াগাঁয়ে হামলা চালিয়েছিল। যা আমাদের ভুল ছিল। আর ভুল
থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে, আরো সজাগ থাকতে হবে। আমরা উন্নয়ন চাই,
সামজিক সম্প্রীতি চাই, আমরা ভালো ভাবে থাকতে চাই। সুনামগঞ্জের শাল্লা
থানার আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে উপরের কথা গুলো বলেন সিলেট পুলিশ
রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।
বুধবার ১৪সেপ্টেম্বর বিকেলে শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠিত
সামাজিক সম্প্রীতি সমাবেশে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল
আবেদিনের পরিচালনায় ও পুলিশ সুপার এহসান শাহ’র সভাপতিত্বে শুভেচ্ছা
বক্তব্য রাখেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। তাছাড়া
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড,
দিপু রঞ্জন দাস, অতিরিক্ত ডিআইজি এম.এ. জলিল, উদীচী শাল্লা শাখার সভাপতি
ও অধ্যাপক তরুন কান্তি দাস, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস
সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা বিধান চন্দ্র চৌধুরী, শাহীদ
আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল ও উপজেলা
জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মাও. আবুল কাশেম বিশেষ অতিথির বক্তব্য
প্রদান করেন।
তাছাড়া উক্ত সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষার্থীগণ,
মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সমাজের বিভিন্ন
শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে
তেলায়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাও. এনামুল হক ও
পবিত্র গীতা পাঠ করেন স্থানীয় গোবিন্দ চন্দ্র সরকারী উচ্চ বালিকা
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা চক্রবর্তী।
এর আগে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ শাল্লা থানায় গার্ড-অব-অনার গ্রহণ করে
থানায় নির্মাণাধীন কোয়ার্টার ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD