1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সিলেট রেঞ্জের ডিআইজি হবিগঞ্জ সদর মডেল থানা সংক্ষিপ্ত পরিদর্শন

Reporter Name
  • শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

সাজ্জাদ বিন লাল-

শনিবার (১০ সেপ্টেম্বর ২০২২) হবিগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করেছেন মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট । ডিআইজি হবিগঞ্জ সদর মডেল থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অত্র জেলার সম্মাানিত পুলিশ সুপার এস এম মুরাদ আলি ।

এ সময় ডিআইজি মহোদয়কে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় ডিআইজি সদর মডেল থানার বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখেন ও নবনির্মিত থানা ভবন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

ডিআইজি মহোদয় এ সময় সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

হবিগঞ্জ সদর মডেল থানা সংক্ষিপ্ত পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) জনাব পলাশ রঞ্জন দে সহ সদর মডেল থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD