1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

চুনারুঘাটে চা শ্রমিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

সাজ্জাদ বিন লাল

অদ্য ২৩ আগস্ট (মঙ্গলবার) চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা-বাগানের শ্রমিকদের সাথে চলমান কর্মবিরতি সংক্রান্ত ধর্মঘট প্রত্যাহারের নিমিত্তে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন অত্র জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।

এ সময় পুলিশ সুপার মহোদয় সকল চা-বাগান পঞ্চায়েত ও ছাত্র যুব কে নিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার মহোদয় তখন চলমান সংকট সমাধানের আশ্বাস দেন এবং সবাইকে পুনরায় কাজে যোগদানের আহবান জানান।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব ইশরাত জাহান, সম্মানিত জেলা প্রশাসক, হবিগঞ্জ, জনাব সিদ্ধার্থ ভৌমিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা, চুনারুঘাট, জনাব মহসিন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জনাব এম আলী আশরাফ, অফিসার ইনচার্জ, চুনারুঘাট থানা, হবিগঞ্জ, চাঁনপুর চা বাগানের ম্যানেজার,পঞ্চায়েত ও ছাত্র যুব এর সদস্যগণ এবং চাঁনপুর চা-বাগানের শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD