1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সান্তাহারে ডাকাতির প্রস্তুতিকালে ৬ আসামি গ্রেফতার

Reporter Name
  • রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিব হোসেনের নেতৃত্বে গত শনিবার রাত ৩ টায় পৌরসভাস্থ মালশন গ্রামস্থ মালশন মোড়ে পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র ৬ জন ডাকাত গ্রেপ্তার করে।

সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিব হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে আদমদীঘির সান্তাহার পৌরসভাস্থ মালশন গ্রামস্থ মালশন মোড়ে পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র কতিপয় ডাকাত অবস্থান করিয়া ডাকাতি প্রস্তুতির গ্রহন করিতেছে। ওই সংবাদের ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ীর ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছিলে ডাকাতগন পালানোর চেষ্টাকালে ০৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ১। মোঃ বুলবুল (৩৪), পিতা-ছাত্তার, সাং-চক রামচন্দ্র, থানা ও জেলা-নওগাঁ ২। মোঃ হাসান (২৫) পিতা-মোঃ আঃ রশিদ সাং-চক রামচন্দ্র থানা ও জেলা-নওগাঁ ৩। মোঃ ফরিদ (২৬) পিতা-মৃত ফাইজুদ্দিন সাং মালিপুকুর থানা-আত্রাই জেলা-নওগাঁ ৪। মোঃ সেন্টু সরদার (৩৫) পিতা-মৃত মানিক সরদার সাং মালিপুকুর থানা-আত্রাই জেলা নওগাঁ ৫। মোঃ রেজাউল মন্ডল (২৬) পিতা-মোঃ তালেব মন্ডল সাং-মালিপুকুর থানা-আত্রাই জেলা-নওগাঁ ৬। মোঃ মুকুল মন্ডল (৫০) পিতা-মৃত মসতুল মন্ডল সাং-বেলঘরিয়া থানা-মহাদেবপুর জেলা-নওগাঁ। এ সময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জামাদি ২টি চাপাতি, ১টি হাতুড়ী, ২টি লাঠি, ১টিসিএনজি, রশি সহ ৬টি মোবাইল ফোন সহ ৬টি মাক্স উদ্ধার করা হয়।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতগন আন্তজেলা সক্রিয় ডাকাত দলের সদস্য বলে জানা যায়। তাহারা সু-সংগঠিত হয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করিয়া থাকে। আসামিদের বিরুদ্ধে আদমদীঘি থানায় গতকাল রোববার দুপুরে ডাকাতি প্রস্তুতির মামলা দায়েরের পর বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য : যে মুকুল মন্ডল এর নামে মহাদেবপুর থানায় একটি এবং নওগাঁ সদর থানায় একটি দস্যুতা মামলা রয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD