সাজ্জাদ বিন লাল
যতদিন রবে পদ্মা যমুনা
গৌরি মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।
আজ রক্তঝরা, অশ্রুভেজা ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। এই দিনটিকে সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায়ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে সকাল ০৯:০০ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয় এবং জাতির পিতা সহ সকল শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ৯ টায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচীর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। সকাল ১০ টার সময় একটি শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী, এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে অপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন, ।
সকাল ১০:৩০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জনাব ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ, জনাব নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ, জনাব এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, জনাব আতাউর রহমান সেলিম, মেয়র, সদর পৌরসভা, হবিগঞ্জ ও জনাব মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হবিগঞ্জ সদর।
Designed by: Sylhet Host BD
Leave a Reply