1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনাসভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সিতার আহমদ ও সদস্য সচিব মশাহিদ আহমদ এর নেতৃত্বে র‌্যালিটি চৌমোহনাস্থ (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীতে) অনলাইন প্রেসক্লাব থেকে শুরু হয়ে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চ্যানেল এস এর হেড অফ নিউজ ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব খালেদ চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গ জননী), জোসেফ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), তিমির বনিক (দৈনিক মুক্তখবর), শাহ মোহাম্মদ রাজুল আলী (দৈনিক ভোরের চেতনা), চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), আব্দুল মুকিত (জনতার দলিল), এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়া,শাহ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মোঃ রিপন আহমদ (দৈনিক দেশসেবা), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা)। পুষ্পস্তবক অর্পণ শেষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয় (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীতে) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাÐের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন ১৫ আগস্ট। বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব তাঁর চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

ছবি সংযুক্ত।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD