1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আদমদীঘিতে চোলাইমদ ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ার আদমদীঘিতে ৫ লিটার দেশীয় চোলাইমদ ও ১০০ পিস নেশা জাতীয় দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল, নওগাঁর বোয়ালিয়া উত্তরপাড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে মো. মামুন (৩৮) ও আদমদীঘির তালশন গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. মামুন (৪০)। শুক্রবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে এক ব্যক্তি দেশীয় চোলাইমদ বিক্রি করছিল। এমন তথ্য পেয়ে ঘটনাস্থল থেকে ৫ লিটার দেশীয় চোলাই মদসহ ধৃত মামুনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

অপরদিকে শুক্রবার বেলা ১২টায় তালশন গ্রাম থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মামুন (৪০) নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের পৃথক স্থান থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD