মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ১২ টার দিকে শহরের বড়গোলা এলাকার করতোয়া নদীর লালমাটি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হলেন, চঞ্চল কুমার দাসের ছেলে জয় দাস (২৬), মৃত চিনা ব্যাপারীর ছেলে ভোট মিয়া (২৯), বাবু ব্যাপারীর ছেলে আরিফ ব্যাপারী (২৬), হারুনুর রশিদের ছেলে মাসুম (২৯), মৃত নাছিম উদ্দিনের ছেলে মামুন শেখ (৪৯), মৃত শহিদুল ইসলামের ছেলে আরিফ (৩০) ও সুধির কুমার দাসের সাজন কুমার দাস (২৫)। তাদের সবার বাড়ি বগুড়া শহরের বিভিন্ন এলাকায়। এসময় তাদের কাছে থেকে একটি বড় হাসুয়া, একটি চাপাতি, একটি ছুরি, লাঠি, লোহার রড উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেপ্তার ৫জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ একাধিক মামলা আদালতে চলমান আছে।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শাহীনুজ্জামান জানান, , মঙ্গলবার দিবাগত রাতে শহরের বড়গোলা এলাকায় করতোয়া নদীর ধারে লালমাটি ঘাটে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে সদর পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply