মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে ৪২ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান ঝন্টু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মাদক আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মনিরুজ্জামান উপজেলার সান্তাহার পৌর শহরের সাতাহার আদর্শপাড়ার আক্কাস আলীর ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আওয়াল কাফি জানান, রোববার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা আহসানউল্লাহ ইন্সটিটিউশন সংলগ্ন এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো ধৃত মনিরুজ্জামান ঝন্টু। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার পরিহিত প্যান্টের পটেক থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক মামলায় মনিরুজ্জামান ঝন্টুকে আদালতে পাঠানো হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply