1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোড়েলগঞ্জে ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন

Reporter Name
  • সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, পল্লীবিদ্যুৎ মোড়েলগঞ্জ অফিসের ডিজিএম এবিএম মিজানুর রহমান সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
স্বাগত বক্তাব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলমগীর হোসেন। আলোচনা শেষে দুস্থ্য অসচ্ছল ৮ পরিবারকে বিকল্প কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ ও ৪ জনকে ৩ হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়।
অপরদিকে বাংলাদেশ স্কাউটস মোড়েলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে পরিচ্ছন্নতা অভিযান ও করোনাযোদ্ধা সনদ বিতরণ করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD