1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

সাজ্জাদ বিন লালঃ

৭ আগস্ট বরিবার সকাল সাড়ে ৯ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

জেলার কং/১৩৫০ মোঃ আশিক ইকবাল চৌধুরী দীর্ঘ চাকুরী জীবন সফলতার সহিত অতিক্রম করে আগামী পহেলা সেপ্টেম্বর পেনশন গ্রহণের নিমিত্তে অবসর উত্তর ছুটিতে গমণ করবেন এই উপলক্ষে অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি উনাদের অবসর উত্তর সংবর্ধনা প্রদান করেন।

এ সময় তিনি অত্র জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

তারপর দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলণ কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ গ্রহণ করেন।

উক্ত মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) জনাব পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব মহসীন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জনাব আবুল খয়ের, জেলা বিশেষ শাখার ডিআইও-১, আরআই , আরওআই সহ অত্র জেলার সকল অফিসার ইনচার্জগণ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD