শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জের কৃতি সন্তান এনামুল হক এনাম কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক পদ লাভ করেছেন।
৩১ জুলাই ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক বার্তায় এনামুল হক এনামকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মনোনিত করা হয়। এনামুল হক এনাম কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক হওয়ায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সম্পাদক এনামুল হক এনাম মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের পাঠামারা গ্রামের মাওলানা আব্দুল জব্বার মল্লিকের পুত্র। মাওলানা আব্দুল জব্বার মল্লিক মোরেলগঞ্জ উপজেলা সদরের লতিফিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ছিলেন, মা একজন গৃহিণী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৯/১০ শিক্ষাবর্ষে বিশ্ব ধর্ম ও সাংস্কৃতিক বিভাগে কৃতিত্বের সাথে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। তার পিতা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের “কমিটি নির্বাচনী সংসদ” এর কার্যকরী সদস্য। এনাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাগেরহাট-৩ আসনের নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত ছিলেন। এছাড়া “মোরেলগঞ্জ ছাত্র কল্যান সমিতি’র সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি “ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব ” এর সহ সভাপতি এবং “ঢাকা ইউনিভার্সটি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি ছিলেন। তিনি আমেরিকা থেকে পরিচালিত নেক্সট জেনারেশন লিডারশীপ একাডেমীর সদস্য, দি মাদার অফ হিউমিনিটি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও মেঠোসুর বাংলাদেশ টেলিভিশনের একজন লোকসংগীত শিল্পী। বহুগুনের অধিকারী ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ এই মানুষটি প্রথমে ঢাবি ছাত্রলীগ ঘোষিত কমিটিতে সিনিয়র সদস্য (১ নং) সদস্য পদ লাভ করেন। তিনি ইতিপূর্বে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এর ব্যাক্তিগত সহকারির দ্বায়িত্বে ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply