1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার

Reporter Name
  • শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলার কদমা গ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেল চার দিন পর শুক্রবার ভোরে নওগাঁ থেকে উদ্ধার ও চার চোর কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ জেলার কাঠালতলী বুনিয়া পাড়ার সোহেল হোসেনের ছেলে ইউনুস ইশন (২৫) শিমুলিয়ার আনোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২২) চকরামপুরের আক্তার হোসেনের ছেলে মিলন হোসেন (২৭) ও বগুড়া সদরের ধরমপুর এলাকার আবুল হোসেনের ছেলে আবদুল মতিন (২৫)।
আদমদীঘি থানার উপপরিদর্শক প্রদীপ কুমার জানায়, গত ৩১ জুলাই রাতে আদমদীঘির কদমা গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহজাহানের ব্যবহৃত ১২৫ সিসি ডিসকাভার মোটরসাইকেল বাড়ি হতে চুরি হয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলর মালিক শাহজাহান আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে মিলনের বাড়ি থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চার চোর কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আদমদীঘি থানা ওসি রেজাউল করিম রেজা বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চার চোরকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD