1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত

Reporter Name
  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

সাজ্জাদ বিন লালঃ

হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল- এঁর ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

জেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর কালেক্টরেট প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসনের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো: আবু জাহির।

জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ; জনাব মো: নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, জনাব আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা, জনাব মো: মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর, হবিগঞ্জ; অ্যাডভোকেট মো: আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বীর মুক্তিযোদ্ধাগন, মিডিয়ার প্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ, সুধীজন।

আলোচনা সভায় সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর স্মৃতিচারণ করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

পরবর্তীতে দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD