সাজ্জাদ বিন লাল
গত ১৭ জুলাই লাখাই থানায় উক্ত থানাধীন ০ ৩নং মুড়িয়াউক এর তেঘরিয়া সাকিনস্থ ভিকটিম পাভেল মিয়া (১০) এর মা বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেন।
তাছাড়াও ১লা আগস্ট লাখাই থানাধীন ০১ নং লাখাই ইউপি এর স্বজন গ্রাম সাকিনস্থ ভিকটিম সাগর দাস (২২) এর পিতা সেন্টু লাল দাস বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেন।
উক্ত মামলা ০২টির মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি ৩ আগস্ট বুধবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন লাখাই থানার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উক্ত থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাস, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply