1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

জাতীয় পার্টি ছাড়ার ৩ কারণ জানালেন সোহেল রানা

Reporter Name
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১৪১ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা) জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। গত শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

কী কারণে পদত্যাগ করেছেন? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মূলত তিনটি কারণে জাতীয় পার্টি ছাড়ছি-

এক নম্বর হলো- এরশাদ সাহেব মারা যাওয়ার পরে দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তৃণমূল কর্মীদের মতামতকে গ্রাহ্যই করা হচ্ছে না। তাদের মনের ইচ্ছা-আকাঙ্ক্ষা কিংবা বক্তব্য শোনা হচ্ছে না, শীর্ষ পর্যায়ে নিজেরাই যা ইচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এটা মানতে পারছি না। তাদের মতামত নিয়েই দলকে সাজানো দরকার।



দু’নম্বর কারণ হলো- প্রত্যেক পার্টির অনেক কর্মী আছে যারা ডেডিকেটেড, পার্টির জন্য নিবেদিতপ্রাণ। জাতীয় পার্টিরও এমন অনেক কর্মী আছে। এসব কর্মীকে মূল্যায়ন করা উচিৎ। অথচ তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। এরশাদ সাহেব চলে যাওয়ার সাথে সাথে এদের নেগ্লেক্ট করা আমার ভালো লাগেনি।

তিন নম্বর হলো, আমাদের পার্টিটা আসলে কী? এই প্রশ্নের উত্তর পাই না, জাতীয় পার্টি জোটের নাকি বিরোধীদল, ক্ল্যারিফাই যদি না থাকে তাহলে সেটা কেমন দল হলো? মূলত এই তিন কারণেই আমি দল ছেড়েছি।

১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারিতে জন্ম হয় মাসুদ পারভেজের। চিত্রনায়ক পরিচয়ের বাইরে তিনি প্রযোজক এবং পরিচালকও। ২০০৯ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD