1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিয়ের কথা লুকিয়ে রাখার কারণ জানালেন, রোশন

সেরাকন্ঠ প্রতিবেদন
  • রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে

আড়াই বছর আগে বিয়ে করেছেন ঢালিউড তারকা জিয়াউল রোশান। স্ত্রী তাহসিনা এশাকে নিয়ে ঘুরে বেড়িয়েছেনও। বিয়ের খবরটি জানতেন তাঁর খুব কাছের বন্ধুবান্ধব। আরও জানতেন তাঁর আত্মীয়স্বজনের মধ্যে কেউ কেউ। জানতেন না শুধু তাঁর শ্বশুর।

গতকাল শুক্রবার রাতে ঢাকা সেনানিবাস–সংলগ্ন বালুঘাট এলাকায় এশাদের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে মেহেদী পরা অনুষ্ঠানের আয়োজন করা হয়
গতকাল শুক্রবার রাতে ঢাকা সেনানিবাস–সংলগ্ন বালুঘাট এলাকায় এশাদের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে মেহেদী পরা অনুষ্ঠানের আয়োজন করা হয়ছবি : রোশানের সৌজন্যে
কীভাবে শ্বশুরকে জানানো যায়, তা ভাবতে ভাবতে আড়াই বছর পার। সম্প্রতি তা জানানো হয়। রাগ না করে শ্বশুরও তাঁর জামাতাকে সানন্দে বরণ করেছেন। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে জামাতাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে একটি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ঢাকা সেনানিবাসসংলগ্ন বালুঘাট এলাকায় এশাদের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

রোশান জানান, তাঁর এক বন্ধুর উত্তরার বাসায় কাজী ডেকে বিয়ের কাজটি সেরে নেন তাঁরা। ২০২০ সালের ১১ জুন তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।

এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান বলেন, ‘আমার ওয়াইফও চাচ্ছিল না হুট করে বিয়ের বিষয়টি জানাতে। কারণ, এতে কী ধরনের রিঅ্যাকশন হয়, সেটাও একটা ব্যাপার ছিল। এশার বাবা সম্প্রতি আমাদের বিয়ের খবর জানতে পেরেছেন, খুব খুশিও হয়েছেন। পাত্র হিসেবে আমাকে পছন্দও করেছেন। তিনি এ–ও জানতেন, আমার সঙ্গেই ওর বিয়ে হবে। বিয়ে হয়ে গেছে শুনে তিনিও স্বাভাবিকভাবে বিষয়টা গ্রহণ করেছেন। আমাকে ভীষণ স্নেহ করছেন।’

২০২০ সালে বিয়ের কাজটি সেরে নিলেও এত দিন জানাননি রোশান। দুই পরিবারের সবার সম্মতি পেয়ে আজ দুপুরে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন পাত্র নিজেই। প্রথম আলোকে জানালেন, তাঁর স্ত্রী তাহসিনা এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।

কথায়–কথায় রোশান বললেন, ‘আমরা এমনিতে ঘুরতে যেতাম। কাজের ফাঁকে সময়–সুযোগ পেলে নিজেদের মতো করে বেড়াতাম। ওদের আত্মীয়স্বজনও বুঝতে পেরেছিলেন, এশা আমাকেই বিয়ে করবে। কিন্তু এটা বুঝতে পারেননি, আমরা আগেই বিয়ে করে ফেলেছি। চার বছর আগে এশাও তার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে বলেছিল, আমাকেই সে বিয়ে করবে। এখন বিয়ের খবরটি সবাই স্বাভাবিকভাবে নেওয়াতে আমার জন্য আশীর্বাদ হয়েছে বলে মনে করছি। সবাই জানাজানি হওয়াতে সম্প্রতি আমার শ্বশুর সিদ্ধান্ত নেন দুই পরিবারকে আনুষ্ঠানিকভাবে এক করে দেওয়ার। তাই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD