1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

বানিয়াচংয়ের কল্যাণে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা দরকার ॥ মতবিনিময় সভায় ইউএনও পদ্মাসন সিংহ

Reporter Name
  • সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে

শেখ যোবায়ের আহমদ, বানিয়াচং(হবিগঞ্জ) ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর সোমবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বানিয়াচংয়ে সম্ভাবনাও সমস্যা নিয়ে কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় ইউএনও সাংবাদিকদের যাবতীয় যৌক্তিক দাবীগুলো পূরণের আশ্বাস প্রদান করেন। মত বিনিময়য় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন বক্তব্য রাখছেন।

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টন, সাংবাদিক মখলিছ মিয়া প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকোরানা,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, প্রেসক্লাব সদস্য এস এম সাইফুল ইসলাম সেলিম, প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, শেখ যোবায়ের আহমদ, খলিলুর রহমান ইমরান, তফসির মিয়া, আব্দুর রউফ আশরাফ, আরিফুল রেজাসহ বানিয়াচংয়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ মতবিনিময় সভার শুরুতেই বানিয়াচংয়ের কল্যাণে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি সম্ভাবনা ও সমস্যার বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খানের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD