1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

‌করোনাকালে ভারতে ‘অতিরিক্ত মৃত্যু’ ৪৯ লাখ!

Reporter Name
  • বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক : ওয়াশিংটনের একটি সমীক্ষা সংস্থার নতুন সমীক্ষায় উঠে এসেছে, ভারতে এই মহামারীকালে অতিরিক্ত মৃতের সংখ্যা ৪৯ লাখ পর্যন্ত হতে পারে। সরকারি তথ্যে মৃতের সংখ্যা আছে, তার থেকে আরো অনেক বেশি মৃত্যু হতে পারে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

এখন পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, করোনার কারণে ভারতে মৃত্যু হয়েছে প্রায় ৪.২ লাখ মানুষের। গত এপ্রিল ও মে ডেল্টা ভ্যারিয়েন্ট আসার পর থেকে করোনা সংক্রমণের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। শুধুমাত্র মে মাসেই ভারতে মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার মানুষের। তবে বিশেষজ্ঞদের মতে, সরকারি হিসাবে এই তথ্য উঠে এলেও বাস্তবে কিন্তু অনেকটাই বেশি। কারণ অনেকেই বাড়িতে মৃত্যু হয়েছে। যাদের করোনা পরীক্ষা হয়নি। তাদের মতে, মৃতের সংখ্যা সঠিক নির্ধারণের জন্য অডিটের প্রয়োজন রয়েছে।

ওয়াশিংটনের সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট নামে যে সংস্থা সমীক্ষা চালিয়েছে, তার সাথে যুক্ত রয়েছেন ভারতের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়াম। সংবাদসংস্থা রয়টার্সের তরফে এই সমীক্ষা রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চাইলেও এখনও কোনো উত্তর মেলেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, অতিরিক্ত কতজনের মৃত্যু হয়েছে, সেই হিসাব থাকা প্রতিটি দেশেরই প্রয়োজন। কারণ, ওই হিসাব থাকলে প্রতিটি দেশের স্বাস্থ্য পরিকাঠামো এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা বোঝা যেমন সহজ হবে, তেমনি প্রতিকূল পরিস্থিতিতে মৃত্যু হার কমানোর ব্যাপারেও উদ্যোগ নেয়া যাবে।

এর আগে নিউ ইয়র্ক টাইমসের তরফে দাবি করা হয়েছিল, ভারতে ৬ লাখ মানুষের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। কিন্তু নিউ টাইমসের সেই দাবি খারিজ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
সূত্র : হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD