1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

কারিনার পাশে এবার প্রিয়ামণি

Reporter Name
  • সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৪৫ বার পড়া হয়েছে

প্রিয়ামণি নিজেও ট্রলারদের উৎপাতে বেশ বিরক্ত। ‘ফ্যামিলি ম্যান টু’র পর নেট–জনতার এক অংশ একদিকে তাঁর প্রশংসায় পঞ্চমুখ, অপর দিকে অনেকে তাঁর বিরুদ্ধে কটূক্তি করছেন। এই জনপ্রিয় ওয়েব সিরিজে প্রিয়ামণিকে ‘সুচি’র ভূমিকায় দেখা গেছে।

প্রিয়ামণি

প্রিয়ামণি

অভিনীত এই চরিত্রের জন্য নানানভাবে সমালোচিত হচ্ছেন তিনি। এই দক্ষিণি নায়িকা বলেছেন, ‘মানুষ ভুলে যায় যে আমরা শুধু কাজ করছি। আমি ইনস্টাগ্রামে কিছু পোস্ট করলে অর্ধেকের বেশি মানুষ নেতিবাচক মন্তব্য করে। মেসেজে বলা হয় যে সিরিজে ‘শ্রীকান্ত’র সঙ্গে এমন করে আমি অন্যায় করেছি। অনেকে বলে, আমার মতো স্ত্রী যেন কারও কপালে না জোটে।’

প্রিয়ামণি

প্রিয়ামণি
ইনস্টাগ্রাম

প্রিয়ামণির মতে, মানুষ পর্দা আর বাস্তবকে এক করে ফেলেন। এই দুই দুনিয়ার মধ্যে তফাত করতে পারেন না। এই দক্ষিণি তারকা বলেছেন, ‘আমি সবাইকে এক এক করে বোঝাতে পারব না যে “সুচি” একটা চরিত্রমাত্র। আর এর অস্তিত্ব শুধু পর্দাতেই। আমি একজন শিল্পী। আর পর্দাতে যেটা করছি, সেটা আমার কাজমাত্র। বাস্তবে আমি এ রকম নই। আর কারও যদি কোনো চরিত্র পছন্দ না হয়, তার জন্য সেই অভিনেতাকে ব্যক্তিগত আক্রমণ করার অধিকার কারও নেই। এটা অনেক বড় অন্যায়।’

বেশ কিছুদিন আগে ওটিটিতে মুক্তি পেয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর দ্বিতীয় মৌসুম। রাজ ও ডি কে পরিচালিত এই জনপ্রিয় সিরিজে ‘শ্রীকান্ত’র ভূমিকায় সাড়া ফেলে দেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি।

প্রিয়ামণি

প্রিয়ামণি
ইনস্টাগ্রাম

এই সিরিজে ‘শ্রীকান্ত’র স্ত্রী ‘সুচিত্রা আইয়ার’, অর্থাৎ ‘সুচি’র ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়ামণি। শিগগিরই ‘ময়দান’ ছবিতে দেখা যাবে প্রিয়ামণিকে। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।

সুত্রঃ প্রথম আলো

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD