বিনোদন প্রতিবেদকঃ করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে নতুন করে। এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে ঈদ। বুধবার বাংলাদেশে পালিত হবে ইদুল আযহা। এরই মধ্যে ঈদে প্রস্তুতি সেরেছেন সবাই। যেই তালিকায় আছেন ঢাকাই ছবির সবচেয়ে ব্যস্ততম নায়ক শাকিব খানও। করোনার কারণে শুটিং স্থগিত করে তিনি ঘরেই বেশি কিছুদিন ধরে। তবু ঈদ বলে কথা! কী করছেন এই ঈদে তিনি?
শকিব বললেন, করোনার কারণেই এবার ঘরবন্দী সময় কাটাচ্ছি। ঘরে বসে প্রতিদিন বই পড়ার অভ্যেস হয়ে গেছে। দেশ–বিদেশের সিনেমা দেখছি। ঈদের দিনেও হয়তো সিনেমা দেখব। এবার ঢাকাতেই ঈদ করছি। সকালবেলায় নামাজ পড়ে এসে কোরবানি করব। ফোনে বন্ধু–স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় হবে। করোনার কারণেই কারো বাসায় যাওয়ার কথা ভাবছি না। কোরবানির ঈদ আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। করোনার কারণে অনেকের ঈদ আনন্দে কাটবে না। এবার ঈদে তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে।
শাকিব খান বলেন, প্রায় দুই দশক ধরে এই সময়টায় নতুন সিনেমা নিয়ে ব্যস্ত থাকতাম। করোনার বাস্তবতায় এখন আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। এই লড়াইয়ে সবার সচেতনতা ছাড়া জয় পাওয়া সম্ভব নয়। তাই সবাইকে বলবো, ‘ঈদ উদযাপন করবো সচেতনতার সাথে। সুস্থ পৃথিবী উপহার চাইবো আল্লহর শনে।’
Designed by: Sylhet Host BD
Leave a Reply