বিনোদন প্রতিবেদকঃ পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা মোহন মিয়া একজন বনেদি ব্যবসায়ী। ছোট দুই ভাই সুজন মিয়া, সুমন মিয়া এবং প্রয়াত বড় ভাইয়ের স্ত্রী রাবেয়াকে নিয়ে তার পরিবার। মহল্লায় বড় মিয়া নামে পরিচিত মোহন। বয়স ৪৫ বছর হয়ে গেলেও বিয়ে করতে চান না তিনি।
ইয়াসমিন নামের এক মেয়ের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। বিয়েও প্রায় ঠিকঠাক হয়েছিল। কিন্তু বিশেষ কারণে তাদের বিয়েটা হয়নি। অনেকটা জোর করেই ইয়াসমিনকে তার বাবা অন্যত্র বিয়ে দিয়ে দেয়। মূলত সেই বিরহেই আর বিয়ে করেনি মোহন। অনেকদিন থেকে পরিবারের মানুষরা তাকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করছে। কিন্তু সে রাজি না।
শেষ চেষ্টা হিসেবে ছোট দুই ভাই মিলে একটা মিশন শুরু করে। রাবেয়ার ছোট বোন জাহানারাকে বাড়িতে নিয়ে আসে। তাকে দায়িত্ব দেওয়া হয় মোহনকে তার প্রেমে ফেলতে হবে এবং বিয়েতে রাজি করাতে হবে। জাহানারা আগে থেকেই মোহনকে পছন্দ করত কিন্তু বলার সাহস পায়নি। এবার সে মোহনের মন জয় করার চেষ্টা শুরু করেন। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের সাতপর্বের ধারাবাহিক নাটক ‘বড় মিয়ার শাদী মোবারক’।
রিজওয়ান খানের রচনায় এটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ। অভিনয়ে আছেন জাহিদ হাসান, প্রভা, সাজু খাদেম, জামিল, নাজনীন চুমকীসহ অনেকে। নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টা ১০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।
সুত্রঃ আমাদের সময়
Designed by: Sylhet Host BD
Leave a Reply