1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

করোনায় মৃত্যু ৩০ লাখ

Reporter Name
  • শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক : বিশ্বে করোনাভাইরাস মহামারীতে মৃত্যুর সংখ্যা ৩০ লাখে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ১১ হাজার প্রায়।

শুক্রবার আন্তর্জাতিক সময় (জিএমটি) ৬টা ৯ মিনিটে ও বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২ টায় সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২২০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ৩০ লাখ মানুষের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৪ হাজারের বেশি।

মোট মৃত্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ ৭৮ হাজার ৯৯৩ জন, ব্রাজিলে তিন লাখ ৬৫ হাজার ৯৫৪, মেক্সিকোতে দুই লাখ ১১ হাজার ২১৩, ভারতে এক লাখ ৭৪ হাজার ৩৩৫ ও ব্রিটেনে রয়েছে এক লাখ ২৭ হাজার ১৯১ জন। এ ছাড়াও ইটালি, রাশিয়া ও ফ্রান্সে এক লাখের বেশি করে মৃত্যু হয়েছে। বিশ্বের মাত্র এই আটটি দেশেই মৃত্যু হয়েছে ১৭ লাখ ৭৮ হাজারের বেশি মানুষের।

অপর দিকে আক্রান্তেও বরাবরই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত বা কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে তিন কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জন। এরপরই শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ার শীর্ষ দেশ ভারত। ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন। দেশটিতে গত দু’দিনেই আক্রান্ত হয়েছে চার লাখের বেশি। এর আগের পাঁচ দিনে আক্রান্ত হয়েছে প্রতিদিন এক লাখ থেকে পৌনে দুই লাখের মতো।

শীর্ষ তালিকায় এর পরে আছে ব্রাজিল, ফ্রান্স ও রাশিয়া। এর মধ্যে ব্রাজিলে আক্রান্ত কোটি ছাড়িয়েছে বেশ আগেই। অন্য দেশ দু’টিতে আক্রান্তের সংখ্যা এখনো কোটির ঘরে পৌঁছেনি।

সূত্র : ওয়ার্ল্ডওমিটার

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD