1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্দুক হামলা, নিহত ৮

Reporter Name
  • শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন আটজন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়াপোলিস শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সিএনএন জানিয়েছে, ইন্ডিয়ানাপোলিস শহরে অবস্থিত কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স কার্যালয়ে বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে গুলিবর্ষণ করতে দেখেছেন তিনি।

হামলাকারী বন্দুকধারী একজনই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলা শেষে তিনি নিজেও আত্মহত্যা করেন বলে শোনা যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের নিরাপত্তা নিয়ে আপাতত হুমকি নেই।

পার্শ্ববর্তী একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডএক্স এক্সপ্রেস কার্গো এয়ারলাইনের বিমান থাকলেও, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে বিবিসি।

ইন্ডিয়াপোলিস শহর পুলিশের মুখপাত্র জেনাই কুক বলছেন, ‘পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরও গোলাগুলি হচ্ছিল। একপর্যায়ে আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাই। তাদের সবাই ঘটনাস্থলে নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

ফেডএক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বন্দুক হামলার ঘটনা সম্পর্কে শুনেছে এবং এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তায় আমাদের প্রধান অগ্রাধিকার। হামলায় হতাহত সবার বিষয়ে আমরা উদ্বিগ্ন।’

সূত্র : সিএনএন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD