1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

নদীতে ফেলে ২ সন্তানকে হত্যা : মায়ের মৃত্যুদণ্ড

Reporter Name
  • শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ রিপোর্ট ।। নিজের দুই সন্তানকে নদীতে ফেলে দিয়ে হত্যা করায় ইরাকের এক আদালত এক নারীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। স্বামীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে বাগদাদে এক সেতু থেকে তার শিশুদের দজলা নদীতে ফেলে দেন ওই নারী।

বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (ইনা) এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

নিরাপত্তা ক্যামেরায় রেকর্ড হওয়া ২০২০ সালের অক্টোবরে ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ইরাকিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, আসামী তার শিশুদের তুলে উত্তর বাগদাদের আল-আইমমাহ সেতু থেকে একে একে দুই জনকেই নদীতে ফেলে দেন এবং সহজভাবেই হেঁটে চলে যান।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এর আগে সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদের পর ওই নারীর সাবেক স্বামী তাদের সন্তানের তত্ত্বাবধানের অধিকার পেলে আসামী ক্ষোভ ও ঘৃণা থেকে তার দুই বছরের ছেলে ও তিন বছরের মেয়েকে হত্যা করেন।

সূত্র : ইয়েনি শাফাক

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD