1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা মাদক, চুরি-ডাকাতি ও দাঙ্গার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

স্টাফ রির্পোটার
  • রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মাদক, চুরি-ডাকাতি, দাঙ্গা এবং সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি থানাকে সম্পূর্ণ দালালমুক্ত করারও ঘোষণা দেন তিনি।

রবিবার (১০ মে) রাতে বানিয়াচং থানার ওসি কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ ধসমাজকে সচেতন করে এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি আরও বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। চুরি, ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে বানিয়াচং থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

থানাকে দালালমুক্ত করার বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়াই থানায় সেবা পায়, সেটি নিশ্চিত করা হবে। থানায় দালালচক্রের কোনো স্থান নেই। জনগণের আস্থা অর্জন করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পুলিশ কাজ করবে।

সভায় সাংবাদিকরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এসময় নবাগত ওসি সকলের পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করে জনগণের সেবায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন।

এসময় বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, বিএনপি নেতা মোমারফ হোসেন, সাংবাদিক মুতাব্বির মিয়া প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত কবির হোসেন, সাংবাদিক শেখ জোবায়ের জসিম, যোবায়ের আহমদ, বদরুল আলম আনসারী, তফসির মিয়াসহ স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD