1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শাল্লায় আনসার ভিডিপি সদস্যদের উদ্যোগে কৃষকের ধান কর্তন

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা। কৃষকের দুর্দিনে পাশে দাঁড়িয়ে তারা সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত টানা প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা পরিশ্রম করে ৫৮ জন আনসার সদস্য উপজেলার রনজিৎ সাধুর ২ একর জমির পাকা ধান কেটে দেন। ধান কাটার এই কর্মসূচিতে সদস্যরা দলবদ্ধভাবে কাজ করে অল্প সময়ের মধ্যেই পুরো জমির ধান কর্তন সম্পন্ন করেন।

জানা যায়, শ্রমিক সংকট ও সময়মতো ধান কাটার সমস্যায় পড়েছিলেন কৃষক রনজিৎ সাধু। বিষয়টি জানতে পেরে শাল্লা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আঃ রউফের নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের এই সহায়তায় কৃষকটি যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি এলাকায়ও প্রশংসার ঝড় উঠেছে।

এ সময় শাল্লা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আঃ রউফ বলেন, “আমার সকল সদস্যদের নিয়ে কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। কয়েক ঘণ্টা একসাথে কাজ করতে পেরে এবং কৃষকের মুখে হাসি ফুটাতে পারা আমাদের জন্য বড় প্রাপ্তি।”

ধান কাটার সময় স্থানীয় লোকজনও উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বর্তমান সময়ে যখন কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তখন এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এমন মানবিক উদ্যোগ শুধু কৃষকদের সহায়তা করে না, বরং সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মানসিকতা জোরদার করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আনসার ও ভিডিপি সদস্যদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD