1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্দেশ্যে বানিয়াচংয়ে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সহ-সভাপতি মোশারফ হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, উপজেলা কৃষকদল নেতা সেবুল মিয়া, কাউছার আহমদ প্রমুখ। এছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা অত্যন্ত জরুরি। শিশু-কিশোরদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা সঠিকভাবে বিকশিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে সক্ষম ক্রীড়াবিদ তৈরি হবে।

সভায় প্রতিভা অন্বেষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD