1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ৫৭ হাজার ৫৪৬ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ

স্টাফ রিপোর্টার
  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বানিয়াচং উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ৫৭ হাজার ৫৪৬ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রবিবার দুপুরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর। উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে। তারা অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আব্দুল হাদী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ নাফিজুর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপি নেতা মোশারফ হোসেন প্রমুখ।
বক্তারা আরও বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD