1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

‎রাঙ্গুনিয়া আহমদিয়া হালিম শাহ মাদরাসার ঈদে মিলাদুন্নবী পালিত

বার্তা সম্পাদক, চট্টগ্রাম
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রাঙ্গুনিয়া আহমদিয়া হালিম শাহ সুন্নিয়া মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

আজ জুমাবার (১২সেপ্টেম্বর) সকাল আটটায় রাজানগর হালিমপুর বাইশ্যেরডেবায় প্রতিষ্ঠিত আহমদিয়া হালিম শাহ (রহ.) সুন্নিয়া মাদরাসার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা,  মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎মাদরাসার সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউসুফ মাতব্বর,জসিম উদ্দিন লিটন,জিয়াউদ্দিন, ফরিদুল ইসলাম,

মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব, মাওলানা আহমদ মোস্তফা রেজা।

‎এতে আরো উপস্থিত ছিলেন ওয়াকিল আহমদ বাঙাল, সৈয়দ বাহাদুর, হাফেজ মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ জমির উদ্দিন, সুলতান খান, নাজিমুদ্দিন দুলাল, সৈয়দ মোহাম্মদ জাবের, নুরুল ইসলাম খোকন, জয়নাল আবেদীন জনি, মুহাম্মদ আব্বাস উদ্দিন, মুহাম্মদ আক্কাস আলী, মুহাম্মদ করিম, মুহাম্মদ জিসান প্রমূখ।

ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে কেরাত,হামদ ও নাঁতে রাসুল প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পরে মাদরাসার সাধারণ সম্পাদক  মোঃ রাহাত উল্লাহ’র পরিচালনায় দোয়া, মোনাজাত  তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD