মানবিক ও সামাজিক সংগঠন “মানবিক রাঙ্গুনিয়া”এর উদ্যোগে এস.এস.সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর ) সকালে মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মানবিক রাঙ্গুনিয়া উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওসমান গনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। প্রধান বক্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক, উদ্বোধক ছিলেন ইদ্রিস মিয়া (মাস্টার) ফাউণ্ডেশন এর চেয়ারম্যান মহিউদ্দিন সিদ্দিকী মুন্না।
মানবিক রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ এর যুগ্ম সম্পাদক সাহেদ আকবর, পৌরসভা জিয়া মঞ্চ আহবায়ক রফিকুল কাদের, মানবিক রাঙ্গুনিয়ার উপদেষ্টা রফিকুল ইসলাম খোকন, সমাজসেবী মাহবুবুর রহমান মেম্বার, মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনন্দ বড়ুয়া, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপা আকতার, পৌর জিয়া মঞ্চের সদস্য সচিব মেহেদী হাসান টিপু প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মানবিক রাঙ্গুনিয়ার সাধারণ সম্পাদক জাকের হোসেন বাপ্পু,শওকত হোসেন, বাসু দে, ইমন, আকাশ প্রমুখ।
অনুষ্ঠানে উত্তর রাঙ্গুনিয়ার ১৬টি স্কুলের মোট ৫০ জন এ+ প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করেন “মানবিক রাঙ্গুনিয়া।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এসএসসিতে এ+প্রাপ্তদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, অধ্যবসায়ী হতে হবে; না হয় এইচএসসিতে এ+ মিস হতে পারে। অধ্যবসায় ও একাগ্রচিত্তে লেখাপড়ার প্রতি মনোযোগী হলে এইচএসসিতেও স্বপ্নের এ+ অর্জন করা সম্ভব হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply