রাঙ্গুনিয়ায় দুই তরুণের সঙ্গে প্রেমঘটিত জটিলতার জেরে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। রোববার আত্মহত্যার চেষ্টা করলে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল; সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজিব দাস ও প্রতীক নামে দুই তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।
মারা যাওয়া ওই ছাত্রী উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের শীল পাড়ার বাসিন্দা। তার বাবা মানিক চন্দ্র শীল জানান, রোববার সকালে তিনি যখন তার সেলুন দোকানে ছিলেন, তখন অচেনা দুই তরুণ তাকে ফোন করে ঘরে যাওয়ার জন্য বলেন ৷ তিনি ঘরে গেলে তার স্ত্রীর সাথে তাদের কথা বলতে দেখেন। এরমধ্যে হঠাৎ পাশের ঘর থেকে চিৎকার শুনে গিয়ে দেখেন তার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। তাৎক্ষণিক তাকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।
পুলিশ হেফাজতে থাকা দুই তরুণের একজন, সজিব দাস জানান, প্রায় এক মাস ধরে ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
অন্যজন, কাপ্তাইয়ের একটি সরকারি কলেজের ছাত্র প্রতীক জানান, চার মাস ধরে মেয়েটির সঙ্গে তার সম্পর্ক ছিল। মেয়েটির ফেইসবুক পাসওয়ার্ড তার কাছে থাকায় তিনি সজিবের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারেন।
প্রতীক বলেন, পরে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিই, বিষয়টি মেয়ের পরিবারকে জানাব, যেন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই উদ্দেশ্যেই আমরা একসঙ্গে তার বাড়িতে এসেছিলাম।
এ বিষয়ে দক্ষিণ রাজানগর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নীলু আক্তার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখছি।
মেয়েটির বাবা মানিক চন্দ্র শীল বাদি হয়ে ১ সেপ্টেম্বর দুপুরে মেয়েটির দুই প্রেমিক সজিব দাশ ও প্রতিক কুমার মল্লিককে বিবাদী করে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করে। মামলার এজহার সূত্রে জানা যায়, প্রেম ঘটিত কারণে বিবাদিদ্বয় বিভিন্ন গালমন্দ, কুৎসা রটানো সহ বাদীর মেয়ের ছবি ফেসবুকে দিয়ে তাকে সামাজিকভাবে হেনস্থা করবে বলে উত্তপ্ত বাক্য বিনিময় ও হুমকি দেয়। বিবাদীদের এমন কর্মকান্ডের একপর্যায়ে বাদীর মেয়ে রশমি শীল (১৭) মানষিকভাবে বিপর্যস্থ হয়ে গত ৩১ আগস্ট দুপুরে নিজ শয়ন কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১ আগস্ট বিকালে তিনি মারা যান। মামলা দায়ের করার পর এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমা তদন্তকালে এজাহারনামীয় ০২জন আসামীকে গ্রেফতার করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, দুই তরুণকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply