1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন।

সাধারন সম্পাদক কামরুল হাসান কাজলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও রত্না স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ তাহের, সহ-সভাপতি জাহেদ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমদ লিটন,

উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য ও উপজেলা যুব মজলিশের সভাপতি মাওলানা রিয়াদ আল আসাদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এস এম রাশিদুর রহমান (অভি), সাংবাদিক আহমদ আলী আখঞ্জীসহ, প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অতিথিবৃন্দ।

ইফতারের পূর্বে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাফেজ সিদ্দিক আহমদের রূহের মাগফেরাত কামনাসহ সকল সদস্য, অতিথিবৃন্দ ও মানব জাতীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD