ষ্টাফ রিপোর্টার।। বানিয়াচং উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, জেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মুফতি মাওলানা আতাউর রহমান,বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল,যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত , সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply