ইমিরাতে ইসলামীয়ার মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমিরুল মুমিনীন হিবাতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানে যুদ্ধের বিষয়ে কোনো ডিক্রি জারি করেননি। তবে ইমারতের দারুল ইফতা আফগানদের দেশের বাইরে যুদ্ধে যেতে নিষেধ করেছে।
তিনি বলেন, দারুল ইফতা বলছে যে দেশের বাইরে যুদ্ধে যাওয়ার জন্য আমিরের অনুমতি নেয়া জরুরি। এটি শরীয়তের নির্দেশনা। এতে কোনো অস্পষ্টতা নেই। তবে এ বিষয়ে আমিরুল মুমিনীন এখনো কোনো ডিক্রি জারি করেননি।
শনিবার (১২ আগস্ট) আফগান সংবাদ মাধ্যম টলো নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিছু পাকিস্তানি মিডিয়া দাবি করেছে যে ইসলামী আমিরাত ডিক্রি জারি করে পাকিস্তানে যুদ্ধ নিষিদ্ধ করেছে। তবে ইমারাতের সিনিয়র নেতারা ওই ডিক্রি প্রকাশ করতে চাচ্ছেন না। এরই পরিপ্রেক্ষিতে ইমারাতের ইসলামীয়ার মুখপাত্র এমন বক্তব্য দেন।
ইমারাতে ইসলামীয়ার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মুফতি আব্দুর রউফ এক ভিডিও ক্লিপে বলেছেন যে আফগান নাগরিকদের জন্য দেশের বাইরে গিয়ে যুদ্ধ করা আবশ্যক নয়।
রাজনৈতিক বিশ্লেষক ওয়াহিদ ফকিরি বলেছেন, ‘পাকিস্তান সম্পর্কে আমি অবশ্যই বলব যে পাকিস্তানের সমস্যাগুলো রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সঙ্কটসহ অভ্যন্তরীণ।
এদিকে, কিছু পাকিস্তানি কর্মকর্তা ইমারাতে ইসলামীয়াকে পাকিস্তানে যুদ্ধ নিষিদ্ধ করার বিষয়ে ডিক্রি দেয়ার জন্য অনুরোধ করেছিলেন।
সূত্র : টোলো নিউজ
Designed by: Sylhet Host BD
Leave a Reply