1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মণিপুর সহিংসতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী বীরেন

দৈনিক সেরাকণ্ঠ ডেস্কঃ
  • মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

ভারতের মণিপুরের সহিংসতায় নিয়ে মুখ খুললেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। গত বুধবার থেকে উত্তরপূর্বের এই রাজ্যটিতে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের একাংশে কার্ফু জারি থেকে শুরু করে ইন্টারনেট পরিসেবা বন্ধ, নানা পদক্ষেপ করতে হয়েছে সরকারকে। এই আবহে রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রথম বার প্রকাশ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি জনতার কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

বীরেন জানিয়েছেন, মণিপুরে গত কয়েক দিনের সহিংসতায় মারা গেছেন ৬০ জন। তাছাড়াও বহু মানুষ আহত হয়েছেন। বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে অনেকের। এই পরিস্থিতির জন্য যারা দায়ী, তাদের ক্ষমা করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গত বুধবার মণিপুরের চূড়াচাঁদপুরে সহিংসতার সূত্রপাত। এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনতা মেইতেই সম্প্রদায়ভুক্ত। তারা দীর্ঘদিন ধরেই তফসিলি জনজাতি (এসটি) তকমার দাবিতে আন্দোলন করছেন। এই দাবির বিরোধিতা করে মণিপুরি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর’ (এটিএসইউএম)-এর তরফে বুধবার একটি মিছিল বের করা হয়েছিল। সেখান থেকেই সংঘাতের সূচনা। যা উত্তরোত্তর বৃদ্ধি পায়।

ওই দিনের পর থেকে মুখ্যমন্ত্রী বীরেন একাধিক টুইট করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা নির্দেশ দিয়েছেন। তবে প্রকাশ্যে প্রথম মুখ খুললেন সোমবার।

তিনি বলেন, ‘সহিংসতায় এখনো পর্যন্ত ৬০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আঘাত পেয়েছেন ২৩১ জন। তাছাড়া কমপক্ষে ১৭০০ বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। আমি রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।’

মণিপুরে সহিংসতা নিয়ন্ত্রণে দেশের মুখ্যমন্ত্রী অমিত শাহের ভূমিকার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি শাহকে ধন্যবাদ জানিয়েছেন।

বীরেন জানান, সহিংসতার প্রথম দিন থেকে শাহ এই পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় ভূমিকা নিয়েছেন। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছেন। এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে তিনি কৃতজ্ঞ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD