1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ভালবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘বুবুজান’

Reporter Name
  • শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

সেরাকন্ঠ ডেস্ক: ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৭ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমা ‘বুবুজান’। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

অভিনেতা শান্ত খান বলেন,‘বুবুজান’ সম্পূর্ণ গল্প নির্ভর ছবি।

মান্না স্যারের আম্মাজান ছবিতে তিনি যেমন মা বলতে পাগল ছিলেন তেমনি ‘বুবুজান’ সিনেমায় আমি বোন বলতে পাগল। কিন্তু আম্মাজান ছবির সঙ্গে গল্পের কোনো মিল নেই। ‘বুবুজান’ আলাদা গল্প। এখানে মাহি আপু আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন।

তিনি আরও বলেন, এই ছবিতে সালওয়া আমার নায়িকা। বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন আমাদের পরিচালক রনি ভাই। পুরো টিম নিজেদের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। এমন একটি লুক অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনেক আগেই প্রকাশ পেয়েছে, যা সবাই ইতিবাচক ভাবে নিয়েছে। আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, দর্শকের উদ্দেশ্য বলতে চাই আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেশ মুড নিয়ে বাসায় ফিরবেন। কারণ বুবুজান ছবিতে সুন্দর একটা ম্যাসেজ এবং টুইস্ট আছে। যেটা সবার ভাল লাগবে।

আ/র/আ

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD