1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

দৈনিক সেরাকণ্ঠ ডেস্কঃ
  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের নাবলুস শহরে ইসরাইলী সেনাবাহিনী হামলা চালিয়েছে। এ সময় তাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, গুলির আঘাতে দু’জনের চেহারা বিকৃত হয়ে গেছে। তাদের সনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

ইসরাইলের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে দু’জন গত ৭ এপ্রিল জেরিয়া শহরে হামলা চালিয়েছিল। এতে ইসরাইলি দুই বোন মারা যায়। এ সময় তাদের মা-ও আঘাত পেয়েছিলেন। তিনি পরে মারা যান।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলেছে, অভিযানের সময় তারা চারজনকে হাসপাতালে নিতে সক্ষম হয়। এ সময় প্রচুর টিয়ার সেল নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১৫০ জন স্কুলছাত্রীসহ অন্যান্য নাগরিকরা শ্বাসকষ্টের শিকার হয়।

উল্লেখ্য, ইসরাইলের বেসামরিক নাগরিক ও সেনাবাহিনী মিলে চলতি বছর অন্তত ১০৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে ২০ জন শিশু।

সূত্র : আল জাজিরা

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD