1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় এসএসসি সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৭৪জন পরীক্ষার্থী

Reporter Name
  • রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি:এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২০২৩ সারাদেশের ন্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আজ ৩০ এপ্রিল রবিবার সকাল ১০ ঘটিকায় ১০টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ৫১৩০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহন করার থাকলেও উপস্থিত ছিলেন ৫০৫৬ জন এবং অনুপস্থিত ৭৪ জন পরীক্ষার্থী। তম্মধ্যে ৫৮ জন ছাত্র ও ১৬জন ছাত্রী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম চৌধূরী জানান, রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমান ১০টি পরীক্ষা কেন্দ্রে ১ম দিনের বাংলা ১ম পত্র ও কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসিতে অনুপস্থিত ১৩ জন ও ভোকেশনালে ০১ জন পরীক্ষার্থী। দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২জন ছাত্র ও ৯জন ছাত্রী অনুপস্থিত ছিলেন। উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ০১ জন ও ছাত্রী ২ জন অনুপস্থিত ছিলেন। রাজানগর আর,এ,বি,এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ০৯ জন ছাত্রী এসএসসিতে অনুপস্থিত ছিলেন ও ভোকেশনালে অনুপস্থিত নেই। সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ০৬জন ছাত্র ও ০৬ ছাত্রী। পোমরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ০১ জন ছাত্র ও ০৩জন ছাত্রী ও উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ০৬ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে আলমশাহপাড়া কামিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে ১ম দিনের কুরআন মাজিদ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ০৬জন ছাত্র ও ০৯জন ছাত্রী।

উপজেলা মাধ্যমিক একাডেমিক পরিদর্শক সুমন শর্মা জানান, এসএসসিতে নিয়মিত পরীক্ষার্থী সংখ্যা ৩৮৬৩জন,অনিয়মিত পরীক্ষার্থী ৩৭৫জন,ছাত্র ১৬৬০ জন,ছাত্রী ২৫৭৮ জন ও মোট পরীক্ষার্থী ৪২৩৮ জন। দাখিলে ৬১০ জন নিয়মিত,৬৮ জন অনিয়মিত,৩৮৮ জন ছাত্র,২৯০ জন ছাত্রীসহ মোট ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। অন্যদিকে এসএসসি (ভোকেশনাল)এ ২১৪ জন নিয়মিত, ছাত্র ১৫৮ জন, ছাত্রী ৫৬ জন ও মোট ২১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করার কথা ছিল।

পরিসংখ্যানে দেখা যায়,১ম দিনে এসএসসিতে বাংলা ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬ জন ছাত্র ও ৫৮ জন ছাত্রী। দাখিলে ১ম দিন কুরআন মাজিদ পরীক্ষায় অনুপস্থিতি সংখ্যা ১৫ জন ও ভোকেশনালে ০১জন পরীক্ষার্থী।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD