1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শাল্লায় এসএসসি’তে ১হাজার ১শ’ ১৮ ও দাখিল পরীক্ষায় ৪৮ জন

Reporter Name
  • রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি ঃ সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ও ৪টি ইউনিয়নের ছোট্ট উপজেলার নাম শাল্লা যেখানে মাধ্যমিক পর্যায়ের স্কুল সংখ্যা ১৫টি এবং দাখিল মাদরাসা মাত্র ২টি। চে বছর ওইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় ১হাজার ১শ’ ১৮জনের মধ্যে ১হাজার ৯৭জন শিক্ষার্থী বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার আসনে বসেছে। পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে শাল্লার দু’টি দাখিল মাদরাসা হতে ৪৮জন পরীক্ষার্থী দিরাই উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে অংশ গ্রহণ করেছে। জানা যায়, শাল্লা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও সরকারি গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভেন্যুতে মোট ৫শ’ ৮৩জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা। কিন্তু পারিবারিক ও দারিদ্রতার কারণে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। ফলে ওই কেন্দ্র মোট ৫শ’ ৭৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। অপরদিকে উপজেলার আছলম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮২জনের মধ্যে ৮১জন, সরলাল উচ্চ বিদ্যালয়ের ৫৩জন ও প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের ৫৭জন সহ মোট ১শ ৯১জন শিক্ষার্থী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে অংশ গ্রহণ করে।
অন্যদিকে একই জেলার বানিয়াচুং উপজেলার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সাউধেরশ্রী স্কুল এন্ড কলেজের ২শ’ ৯জন শিক্ষার্থীর মধ্যে ১শ’ ৯৫জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। এখানে সাউধেরশ্রী স্কুল এন্ড কলেজের ১৪জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে। আবার উপজেলার ১নং আটগাঁও
ইউনিয়নের হাফিজ আলী উচ্চ বিদ্যালয়ের ৭৮জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬জন ও চাকুয়া উচ্চ বিদ্যালয়ের ৫৬জন সহ মোট ১শ’ ৩২জন শিক্ষার্থী শ্যামারচর রাম চন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অংশ গ্রহণ করে।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন শাল্লায় কোনো পরীক্ষা কেন্দ্র না থাকায় উপজেলার দু’টি দাখিল মাদরাসা দামপুর আটপাড়া দাখিল মাদরাসার ২৫জনেরমধ্যে ২৪জন ও শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ২৩জন শিক্ষার্থী দিরাই হাজী মামুদ মিয়া দাখিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে অংশ গ্রহণ করে।
শাল্লা শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবআরিফ মোহাম্মদ দুলালের সাথে কথা বলে জানা যায, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত কেন্দ্র শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তিনি
আরো বলেন, পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু তালেব সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD