রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি ঃ এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২০২৩ সারাদেশের ন্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগামীকাল ৩০ এপ্রিল রবিবার সকাল ১০ ঘটিকায় ১০টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মোট ৫১৩০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহন করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম চৌধূরী জানান, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য ১০টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র গুলো হল এসএসসির ৭টি কেন্দ্র যথাক্রমে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়,দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাজানগর আর,এ,বি,এম উচ্চ বিদ্যালয়,সুখবিলাস উচ্চ বিদ্যালয়,পোমরা উচ্চ বিদ্যালয় ও উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
অন্যদিকে দাখিল পরীক্ষা কেন্দ্র ১টি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র ২টি। তা হল রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসা, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ও রাজানগর আর,এ,বি,এম উচ্চ বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক পরিদর্শক সুমন শর্মা জানান, এসএসসিতে নিয়মিত পরীক্ষার্থী সংখ্যা ৩৮৬৩জন,অনিয়মিত পরীক্ষার্থী ৩৭৫জন,ছাত্র ১৬৬০ জন,ছাত্রী ২৫৭৮ জন ও মোট পরীক্ষার্থী ৪২৩৮ জন। দাখিলে ৬১০ জন নিয়মিত,৬৮ জন অনিয়মিত,৩৮৮ জন ছাত্র,২৯০ জন ছাত্রীসহ মোট ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। অন্যদিকে এসএসসি (ভোকেশনাল)এ ২১৪ জন নিয়মিত, ছাত্র ১৫৮ জন, ছাত্রী ৫৬ জন ও মোট ২১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply