হবিগঞ্জের বাহুবলে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে উপজেলা মডেল প্রেসক্লাব নামে সাংবাদিকদের একটি সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে দৈনিক কালবেলা পত্রিকার বাহুবল প্রতিনিধি এস এম টিপু সুলতান কে সভাপতি এবং দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বাহুবল প্রতিনিধি নাজমুল ইসলাম হৃদয়কে সাধারণ সম্পাদক করা হয়।
বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল ) উপজেলায় এক সভায় ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে সহ-সভাপতি মোছাঃ হেপি আক্তার (দৈনিক খোলা চোখ) যুগ্ন সাধারণ সম্পাদক শাম্মী আক্তার আঁখি ( দৈনিক পাবলিক বাংলা) সাংগঠনিক সম্পাদক আমির আলী (জাতীয় দৈনিক প্রথম প্রহর) সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল উদ্দিন খোকন ( আমার সিলেট নিউজ) দপ্তর সম্পাদক হাফিজা আক্তার সাথী (দৈনিক অগ্নিশিখা) নির্বাহী সদস্য মোঃ নাদিম মিয়া (আমার সিলেট নিউজ) সদস্য শাহ্ কুলসুমা আক্তার (দৈনিক খোলা চোখ) সদস্য জীবন মিয়া (দৈনিক নবযুগ)।
Designed by: Sylhet Host BD
Leave a Reply