1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

পশ্চিম তীরে গুলিবর্ষণের ঘটনা ‘বীরোচিত’ : হামাস

দৈনিক সেরাকণ্ঠ ডেস্কঃ
  • শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার সকালের গুলিবর্ষণের ঘটনাকে ‘বীরোচিত’ আখ্যায়িত করে এর প্রশংসা করেছে গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, এ ঘটনায় প্রমাণিত হয়েছে, প্রতিরোধ শক্তি ইসরাইলের যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেয়ার ক্ষমতা রাখে। শুক্রবার সকালের ওই হামলায় দুই ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও একজন আহত হয়।

হামাসের মুখপাত্র মোহাম্মাদ হামাদা এক বিবৃতিতে বলেছেন, প্রতিরোধ ফিলিস্তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে আল-আকসা মসজিদে হামলাকারীরা বিনা জবাবে পার পাবে না। তিনি আল-আকসা মসজিদকে ফিলিস্তিনিদের রেড লাইন বলে মন্তব্য করেন।

পশ্চিম তীরের উত্তর অংশে শুক্রবার সকালে একটি গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দু’জন নিহত ও একজন আহত হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

অবশ্য পশ্চিম তীরের ওই হামলা এবং হামাসের প্রতিক্রিয়ার পর ইসরাইলের রাজধানী তেল আবিবে গুলিবর্ষণ ও গাড়িচাপা দেয়ার আলাদা দু’টি ঘটনায় অন্তত একজন নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছে।
সূত্র : পার্সটুডে

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD