1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সিকিমে নজিরবিহীন তুষারপাত

দৈনিক সেরাকণ্ঠ ডেস্কঃ
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

টানা তুষারপাতের জেরে ভারতের উত্তর সিকিমে আটকে ছিলেন বহু পর্যটক। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে ভারতের সেনা। কিন্তু রোববার আবার বড়সড় ধস নামল পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। গ্যাংটক থেকে মনগান রোডের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল।

গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। মৌসুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমবাসী। তার পর থেকে দফায় দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। রাস্তা পরিষ্কার করে যান চলাচল যত বারই শুরু হয়েছে, তত বারই তুষারপাত হয়েছে।

এখন তাপমাত্রার অত্যধিক কমে যাওয়ার ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বেড়াতে গিয়ে আটকে পড়েন পর্যটকরা। শনিবার পর্যন্ত ১ হাজার ৪০০ পর্যটককে তারা উদ্ধার করেছে। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় এই উদ্ধার কাজ চলে। তা ছাড়া উত্তর সিকিমবাসী এবং সেনার চলাচলের সুবিধার্থে বরফ পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

এদিকে, রোববার আবার একাধিক জায়গায় তুষারপাতের খবর মিলেছে। যদিও এখনো হতাহতের কোনো পাওয়া যায়নি।
সূত্র : আনন্দবাজার

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD