1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মেক্সিকোতে তিন মার্কিন নারী নিখোঁজ

দৈনিক সেরাকণ্ঠ ডেস্কঃ
  • রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে
মেক্সিকোতে তিন মার্কিন নারী নিখোঁজ

মেক্সিকোর একটি বাজারে কাপড় বিক্রি করতে যাওয়া তিন আমেরিকান নারী দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। টেক্সাসের একটি ছোট শহরের পুলিশ প্রধান শনিবার এ কথা জানিয়েছেন।

পুলিশপ্রধান বলেন, মেরিনা পেরেজ রিওস(৪৮), তার বোন মারিটজা ত্রিনিদাদ পেরেজ রিওস (৪৭) ও তাদের বন্ধু ডোরা অ্যালিসিয়া সার্ভান্তেস সেনজ (৫৩) ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোতে পাড়ি দিয়েছিলেন। খবর এএফপি’র।

সীমান্তবর্তী শহর পেনিটাসের পুলিশপ্রধান রোয়েল বারমেয়া এএফপিকে জানান, টেক্সাসে বসবাসকারী ওই নারীরা মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় মন্টেমোরেলোসের একটি বাজারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

তাদের নিখোঁজ হওয়ার কারণ এখনো জানা যায়নি। বারমেয়া জানান, এফবিআইকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

সূত্র : বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD