1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ধামইরহাটে জগদ্দল বিহারে প্রত্নতাত্ত্বিক খননের উদ্বোধন

Reporter Name
  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
ধামইরহাটে জগদ্দল বিহারে প্রত্নতাত্ত্বিক খননের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জগদ্দল বিহার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চলতি ২০২২-২৩ অর্থ বছরে উৎখনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধন অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, সংস্কৃতি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর ও রাজশাহী রিজিওয়ের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজু, ওসি মোজাম্মেল হক কাজী সহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা জানান, ১ লক্ষ টাকা বরাদ্দে প্রাথমিক ভাবে ১ মাস খনন ও গবেষনা পরিচালনা করা হবে এবং চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে বলেন, সারাদেশে আমার প্রায় ৫শতাধিক প্রত্নতত্ত্ব নিদর্শন এলাকা রয়েছে, যার সিংহভাগই অরক্ষিত রয়েছে, আমরা তা সংরক্ষনে কাজ করছি।
এম.পি শহীদুজ্জামান সরকার বলেন, ‘ইতিহাস ও ঐতিহ্যের ধামইরহাট উপজেলা, এই উপজেলার ইতিসার ঐতিহ্য সংরক্ষণে ধামইরহাট জগদ্দল বিহারে ছোট আকারে একটি মিউজিয়াম যাতে করে করা হয়, আমি সেই প্রস্তাবনা ইতোমধ্যেই দিয়েছি, বাস্তবায়ন হলে আমরা বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি ও তার প্রাণ ফিরে পাবো।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD