1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোংলায় কোষ্টগার্ডের হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
মোংলায় কোষ্টগার্ডের হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ কোষ্টগার্ড পশ্চিম জোন(মোংলা)’র একটি আভিযানিক দল ১৮৭ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ এক চোরাকারবারীকে আটক করেছে। কোষ্টগার্ড জোনাল কমান্ডার এর পক্ষে লেঃ কমান্ডার এম মামুনুর রহমান (বিএন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারী রবিবার রাত ৯ টার দিকে কোষ্টগার্ড বেইস (মোংলা)র একটি আভিযানিক দল মোংলা থানাধীন পিকনিক কর্নার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়ে খুলনা কাষ্টম ঘাট এলাকার মোঃ মাসুদ শেখ নামক এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশিকালে তার কাছ থেকে ১৮৭ পিস ইয়াবা উদ্ধার করে এবং মোটরসাইকেল সহ তাকে আটক করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্হা গ্রহনের জন্য জব্দকৃত, ইয়াবা ও মোটরসাইকেল সহ তাকে মোংলা থানায় হস্তান্তর করে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD