1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

Reporter Name
  • শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

স্থানীয় সরকারের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি একথা জানিয়েছে।

নাসারাওয়ার গভর্নর আবদুল্লাহি সুলে বলেন, নাসারাওয়া ও বেনু রাজ্যের সীমান্তবর্তী গ্রাম রুকুবিতে বুধবারের হামলায় ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।

এ ঘটনায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সুলে বুধবার রাতে আরাইজ নিউজ টেলিভিশনকে বলেন, আগে গুজব উঠেছিল বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। কিন্তু এখন আমরা জানতে পেরেছি ওই এলাকার উপর দিয়ে বিমানবাহিনীর কোনো বিমান উড়েনি।

বিমানটিকে কে পরিচালনা করছে তা উল্লেখ না করে সুলে বলেছেন, এটি একটি ড্রোন ছিল যেটি এলাকার উপর দিয়ে উড়ে যায় ও বোমা ফেলে।

পশুপালকদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ জানায়, বোমাটি নাইজেরিয়ার সামরিক বিমান থেকে ফেলা হয়েছে।

নাইজেরিয়ার বিমান বাহিনীর মুখপাত্র এ ব্যাপারে এএফপির মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেননি।

সূত্র : বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD